Logo

লাদাখে সহিংস আন্দোলনে ‘থ্রি ইডিয়টস’ খ্যাত ফুনসুখ ওয়াংড়ু গ্রেফতার

profile picture
বিনোদন ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:১৩
লাদাখে সহিংস আন্দোলনে ‘থ্রি ইডিয়টস’ খ্যাত ফুনসুখ ওয়াংড়ু গ্রেফতার
ছবি: সংগৃহীত

ভারতের লাদাখে রাজ্য মর্যাদা দেওয়ার দাবিতে চলমান আন্দোলনের সময় গ্রেফতার হয়েছেন ‘থ্রি ইডিয়টস’ সিনেমার বাস্তব জীবন চরিত্র সোনম ওয়াংচুক। সিনেমায় তিনি ফুনসুখ ওয়াংড়ুর চরিত্রের প্রেরণা ছিলেন।

বিজ্ঞাপন

গ্রেফতারের অভিযোগে বলা হয়েছে, ওয়াংচুক উসকানিমূলক বক্তব্য দিয়ে জনতাকে প্ররোচিত করেছেন। এটি ঘটেছে তার অলাভজনক সংস্থা ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ’-এর ফরেন কন্ট্রিবিউশন নিবন্ধন বাতিলের একদিন পর।

সোনম ওয়াংচুক নিজে অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তার প্রতিষ্ঠান বিদেশি অনুদান নেয় না, বরং জাতিসংঘ ও ইউরোপের সংস্থার সঙ্গে ব্যবসায়িক লেনদেন করে এবং সকল কর নিয়মিত পরিশোধ করে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত দুই দিনে লাদাখে শুরু হওয়া আন্দোলনে চারজন নিহত এবং ৫০-এর বেশি আহত হয়েছেন। ওয়াংচুক লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় আনারও দাবি করেন, যা উপজাতি অঞ্চলের স্বায়ত্তশাসিত শাসনের সুযোগ দেয়।

সোনম ওয়াংচুকের জীবনকাহিনী নিয়ে ২০০৯ সালে বলিউডে নির্মিত হয়েছিল ‘থ্রি ইডিয়টস’, যেখানে আমির খান তার চরিত্রে অভিনয় করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD