সৃজিতের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন, মুখ খুললেন মিথিলা

ঢালিউড ও টলিউডের জনপ্রিয় মুখ রাফিয়াত রশিদ মিথিলা ব্যক্তিগত জীবন নিয়েও বরাবর আলোচনায় থাকেন। তাহসান রহমান খানের সঙ্গে দীর্ঘ ১১ বছরের সংসার ভাঙার পর তার নাম প্রায়ই আসে বিনোদন অঙ্গনের আলোচনায়।
বিজ্ঞাপন
পরে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করে নতুন অধ্যায় শুরু করলেও সেই আলোচনার কেন্দ্র থেকে তিনি সরেননি। কিছুদিন আগেও তাদের সংসার নিয়ে ইতিবাচক আলোচনাই বেশি ছিল। তবে এখন ভিন্ন আঙিকে শোনা যাচ্ছে গুঞ্জন— তারা আর একসঙ্গে থাকছেন না।
এই জল্পনা নতুন মাত্রা পায় যখন সম্প্রতি এক পডকাস্টে ব্যক্তিগত বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেন মিথিলা। তিনি জানান, “২৪ সালের জুলাইয়ের পর থেকে কলকাতায় যাওয়া হয়নি। ভিসা না থাকায় যাওয়া সম্ভব হয়নি।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: পরীমণির লেহেঙ্গা-গহনায় ঝলকানো স্টাইল
এমন মন্তব্যে গুঞ্জন আরও জোরালো হয়। সরাসরি প্রশ্ন করা হলে— সৃজিত এখনও স্বামী আছেন কি না, মিথিলা স্পষ্ট উত্তর না দিয়ে বলেন, “কে কী বলছে সেটা ওদের কথা, আমি কিছু বলব না।” তবে তিনি এটুকু নিশ্চিত করেন যে, তার পাসপোর্টে সৃজিতের নাম এখনো স্বামী হিসেবে লেখা রয়েছে।








