Logo

ইউটিউবের বিরুদ্ধে মামলা দায়ের ঐশ্বরিয়া-অভিষেকের!

profile picture
বিনোদন ডেস্ক
২ অক্টোবর, ২০২৫, ১৭:১৩
ইউটিউবের বিরুদ্ধে মামলা দায়ের ঐশ্বরিয়া-অভিষেকের!
ছবি: সংগৃহীত

বলিউডের প্রসিদ্ধ দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ডিপফেক ভিডিওর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তারা ইউটিউব ও এর মূল প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলায় তারা ৪৫০,০০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করেছেন। একই সঙ্গে, এই ধরনের ভিডিও শেয়ার করার উপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।

বিজ্ঞাপন

দম্পতির অভিযোগ, ইউটিউবে প্রচারিত শত শত লিঙ্ক ও স্ক্রিনশটে তাদের নিয়ে ভয়াবহ, যৌন উস্কানিমূলক ও কাল্পনিক কনটেন্ট দেখানো হয়েছে। পিটিশনে তারা উল্লেখ করেছেন, এই ভিডিওগুলোতে তাদের ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর উপায়ে তাদের চিত্রায়িত করা হচ্ছে।

উদাহরণ হিসেবে আবেদনপত্রে বলা হয়েছে, ‘অভিষেক বচ্চন হঠাৎ কোনো অভিনেত্রীকে চুম্বন করছেন’ বা ‘ঐশ্বরিয়া রাই বচ্চন এবং সালমান খান একসাথে ডিনার করছেন’—এ ধরনের মনগড়া ভিডিও প্রচারিত হচ্ছে।

বিজ্ঞাপন

দম্পতি আরও যুক্তি দিয়েছেন, এই ভিডিওগুলো কেবল তাদের সুনামই ক্ষুণ্ণ করছে না, বরং গোপনীয়তার মৌলিক অধিকারও মারাত্মকভাবে লঙ্ঘন করছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD