Logo

বাবা হলেন নায়ক সিয়াম

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
বাবা হলেন নায়ক সিয়াম
ছবি: সংগৃহীত

বাবা হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতলে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।...

বিজ্ঞাপন

বাবা হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতলে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সিয়াম আহমেদ নিজেই। তিনি বলেন, আলহামদুলিল্লাহ! দুজনই সুস্থ আছে। সবার কাছে দোয়া চাই।

বিজ্ঞাপন

এর আগে গেল বছরের ডিসেম্বরে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর পেটে চুম্বনরত ছবি অন্তর্জালে প্রকাশ করে বাবা হচ্ছেন সেই সুখবর জানিয়েছেন নায়ক।

২০১৮ সালের ডিসেম্বরে দীর্ঘ দিনের প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকে ঘরের বধূ করেন নায়ক সিয়াম আহমেদ।

২০১৮ সালে রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ সিনেমার মধ্য দিয়ে সিয়ামের বড় পর্দায় অভিষেক ঘটে।   শুক্রবার (২৪ ডিসেম্বর) মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। এছাড়া আগামী ৭ জানুয়ারি তার আরেকটি সিনেমা ‘শান’ মুক্তি পেতে যাচ্ছে।    আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সিয়ামের ‘শান’ সিনেমা।

বিজ্ঞাপন

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD