এম.আর.জে শান্ত’র পরিচালনায় আসছে ‘অন্ধ ভালোবাসার আলো’

ভালোবাসা চোখে দেখা যায় না, অনুভবে ছুঁয়ে যায়। ঠিক এমনই এক মর্মস্পর্শী গল্প নিয়ে নির্মিত হবে। নাটকের নাম ‘অন্ধ ভালোবাসার আলো’।
বিজ্ঞাপন
মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, সামাজিক বাস্তবতা আর নিঃস্বার্থ ভালোবাসার গভীর অনুভূতি নিয়ে নাটকটি রচনা করেছেন তরুণ নির্মাতা-সাংবাদিক এম.আর.জে শান্ত নাটকটির পরিচালনাও করবেন তিনি।
আরও পড়ুন: সন্তানের জন্য বাঁচতে চান দীপিকা
নাটকের কেন্দ্রীয় চরিত্র হৃদয় খান এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। দায়িত্ব, সংগ্রাম আর সংসারের ভারে ন্যুজ এই তরুণের জীবনে আসে গ্রামের এক অন্ধ মেয়ে। মেয়েটি তার প্রতি অগাধ ভালোবাসা পোষণ করে, কিন্তু সমাজ ও পারিবারিক বাঁধার কারণে হৃদয় তার ভালোবাসাকে উপেক্ষা করে দূরে সরে যায়। তবে সময়ের ব্যবধানে হৃদয়ের হৃদয় জেগে ওঠে, সে বুঝতে পারে, চোখে দেখা না হলেও ভালোবাসা অনুভবের বিষয়।
বিজ্ঞাপন
গল্পের আবেগঘন পরিণতিতে সে মেয়েটিকে আপন করে নেয় আর দর্শকের হৃদয়ে বাজে মানবতার এক উজ্জ্বল সুর। তরুণ নির্মাতা শান্ত’র সংলাপে উঠে এসেছে জীবনের বাস্তবতা ও ভালোবাসার গভীরতা।
নাটকের অভিনেতাদের অভিনয়, সংলাপের আবেগ এবং দৃশ্য বিন্যাস, সব মিলিয়ে দর্শকরা পাবেন এক মন ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা।
বিজ্ঞাপন
নির্মাতা জানিয়েছেন, ভালোবাসা শুধু দেখার নয়, অনুভবেরও একটা শক্তি আছে। সেই কথাটাই আমরা এই নাটকের মাধ্যমে বলতে চেয়েছি। আমার গল্প লেখার কাজ শেষ পর্যায়ে সব ঠিক থাকলে খুব শীঘ্রই আমরা শুটিংয়ে যাব, নাটকটি প্রযোজনা করছে তরী মাল্টিমিডিয়া।








