খুবই এক্সসাইটিং একটা জার্নি হবে : সাবিলা নূর

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর তার নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে নিজের অনুভূতির কথা জানান তিনি।
বিজ্ঞাপন
সাবিলা নূর বলেন, সিনেমাটির প্রস্তাব পাওয়ার শুরুতে তার মধ্যে কিছুটা নার্ভাসনেস কাজ করছিল।
তিনি বলেন, তানিম ভাইয়া যখন প্রথম আমাকে চরিত্রটির কথা বলেন, তখন কিছুটা নার্ভাস ছিলাম। তবে পরে যখন জানলাম, আমাদের কিংবদন্তি অভিনয়শিল্পী মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীকে একসঙ্গে একটি সিনেমায় দেখা যাবে, তখন বিষয়টি আমাকে ভীষণ আগ্রহী করে তোলে।
আরও পড়ুন: মেয়ের জন্য দোয়া চাইলেন ইমরান মাহমুদুল
বিজ্ঞাপন
তিনি আরও জানান, সিনেমার চিত্রনাট্য তাকে সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সাবিলার ভাষায়, স্বাধীন ভাইয়া ও সামিউলের লেখা স্ক্রিপ্ট এবং সংলাপগুলো এত দুর্দান্ত ছিল যে সবকিছু দেখার পর মনে হলো—এটা খুবই এক্সসাইটিং একটা জার্নি হবে।
বিজ্ঞাপন
সিনেমাটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, আমি বিশ্বাস করি, ‘বনলতা এক্সপ্রেস’-এর জার্নিটা দর্শকদের জন্য দারুণ কিছু উপহার দেবে।
গুণী সহ-অভিনেতা ও শক্তিশালী চিত্রনাট্যের কারণে সাবিলা নূরের বিশ্বাস, ‘বনলতা এক্সপ্রেস’ দর্শকদের কাছে একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা হয়ে উঠবে।








