Logo

কনার গানে নোরা ফাতেহির নাচ

profile picture
বিনোদন ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২৫, ১৩:১৭
কনার গানে নোরা ফাতেহির নাচ
ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার নতুন গান ‘মেহেন্দি’ মুক্তির পর অল্প সময়েই দারুণ সাড়া ফেলেছে। টলিউড পেরিয়ে এবার সেই গান পৌঁছে গেছে বলিউডেও।

বিজ্ঞাপন

কনার কণ্ঠে গাওয়া এই গানের তালে নেচে আলোচনায় এসেছেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি।

সুরকার ও সংগীতশিল্পী সানজয়ের সংগীতায়োজনে তৈরি ‘মেহেন্দি’ গানে কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশ। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন সানজয়, যেখানে দেখা যায়—গানের তালে ফুরফুরে মেজাজে নাচছেন নোরা ফাতেহি। তার সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায় সানজয়কেও।

বিজ্ঞাপন

ভিডিওটি পোস্ট করে সানজয় ক্যাপশনে লেখেন, ‘ওর হাতে মেহেন্দি’। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়। ভক্তদের প্রশংসায় ভরে ওঠে কমেন্ট বক্স। নোরা নিজেও ভিডিওটিতে ভালোবাসার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

বাংলাদেশি গানের তালে নোরার নাচ দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শকরা। একজন নেটিজেন লিখেছেন, ‘বাংলা গানে নোরা—দারুণ সুন্দর এক মুহূর্ত!’ আরেকজন মন্তব্য করেন, ‘বাংলা গান এভাবে বিশ্বমঞ্চে পৌঁছাতে দেখে গর্ব হচ্ছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, কিছুদিন আগেই মুক্তি পাওয়া ‘মেহেন্দি’ গানটি বর্তমানে টিকটক ও ইনস্টাগ্রাম রিলসে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। নোরা ফাতেহির এই নাচ যেন সেই জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করল।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD