Logo

বাংলাদেশি শিল্পীদের কাজ ‘চেটেপুটে খাই’ : সোহিনী সরকার

profile picture
বিনোদন ডেস্ক
১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৮
বাংলাদেশি শিল্পীদের কাজ ‘চেটেপুটে খাই’ : সোহিনী সরকার
ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার দুই বাংলার দর্শকদের কাছেই পরিচিত মুখ। নিজের সাবলীল অভিনয়ের পাশাপাশি বাংলাদেশের নাটক ও সিনেমার প্রতিও গভীর আগ্রহ রয়েছে তার।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের শিল্পীদের অভিনয় নিয়ে খোলামেলা প্রশংসা করেছেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে সোহিনী সরকার বিশেষভাবে উল্লেখ করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর জুটির কথা। তিনি বলেন, মেহজাবীন আর নিশো—এই দুজনের ডুয়োটা আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে নিশোর কাজ আমার খুব প্রিয়।

বিজ্ঞাপন

বাংলাদেশের অভিনয় জগতের বরেণ্য শিল্পীদের প্রতিও শ্রদ্ধা জানান সোহিনী। তার ভাষায়, বাংলাদেশের অভিনেতাদের কথা উঠলেই হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীর নাম আসেই। জয়া আহসান আর অপি করিমও আমার খুব পছন্দের অভিনেত্রী।

বাংলাদেশি শিল্পীদের কাজ নিয়ে নিজের মুগ্ধতার কথা আরও স্পষ্ট করে তিনি বলেন, আমরা যারা এপার বাংলা-ওপার বাংলার কাজ দেখি, তাদের কাছে বাংলাদেশের অনেক শিল্পীর কাজই দারুণ লাগে। সত্যি বলতে, অনেকের কাজ আমরা একেবারে ‘চেটেপুটে খাই’—যাকে বলে।

বর্তমান প্রজন্মের শিল্পীদের মধ্যে তাসনিয়া ফারিণের অভিনয়ের প্রশংসা করেন সোহিনী সরকার। পাশাপাশি নুসরাত ইমরোজ তিশার কাজের প্রতিও নিজের ভালো লাগার কথা জানান তিনি। এমনকি ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি প্রজেক্টে সিয়ামের বিপরীতে শবনম বুবলীর অভিনয় দেখেও মুগ্ধ হয়েছেন বলে জানান এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

ঢালিউড সুপারস্টার শাকিব খান প্রসঙ্গে সোহিনীর মন্তব্য, শাকিব খানের কথা আলাদা করে বলার কিছু নেই, তিনি তো বিশাল স্টার।

এছাড়াও চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন সোহিনী সরকার।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD