Logo

তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ পরীমণি, বললেন ‘শিরদাঁড়ায় এসে বিধলো’

profile picture
বিনোদন প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৮:৫১
তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ পরীমণি, বললেন ‘শিরদাঁড়ায় এসে বিধলো’
অভীনেত্রী পরীমণি । ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় দেড় দশক পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে দেশে ফিরেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং দলের কয়েকজন নেতাকর্মী।

বিমানবন্দরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিতে সড়কপথে রওনা হন। একটি বিশেষ বাসে করে যাওয়ার সময় রাস্তার দুপাশে অবস্থান করা দলীয় নেতাকর্মীরা হাত নেড়ে তাঁকে শুভেচ্ছা জানান। প্রায় ৩ ঘণ্টা ১৫ মিনিট পর তিনি মঞ্চে পৌঁছে লাখো মানুষের উদ্দেশে বক্তব্য দেন।

বিজ্ঞাপন

বক্তব্যে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে দেশের মানুষ যেমন ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছিল, তেমনি ২০২৪ সালেও সর্বস্তরের মানুষ একসঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। তিনি বলেন, আজ বাংলাদেশের মানুষ তাদের কথা বলার অধিকার ফিরে পেতে চায় এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের প্রত্যাশা করছে।

তারেক রহমানের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাঁর বক্তব্যের প্রশংসা করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণিও।

বিজ্ঞাপন

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, আজ এ দেশের মানুষ চায়…—এই কথাটা যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিধলো। চারদিকে কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল! সবার জীবনে শান্তি নেমে আসুক—এর বাইরে আর কিছু চাওয়ার নেই।

পরীমণির এই মন্তব্যের পর তারেক রহমানের বক্তব্য ও গণসংবর্ধনা অনুষ্ঠানটি নতুন করে আলোচনায় উঠে এসেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD