Logo

ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো মানেই সাংবাদিকতা নয় : জয়া বচ্চন

profile picture
বিনোদন প্রতিবেদক
১২ জানুয়ারি, ২০২৬, ১৩:২৯
ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো মানেই সাংবাদিকতা নয় : জয়া বচ্চন
ছবি: সংগৃহীত

বলিউডের প্রখ্যাত অভিনেত্রী জয়া বচ্চন শুধু রুপালি পর্দায় নয়, ব্যক্তিত্ব ও স্পষ্টভাষী মন্তব্যের কারণেও বরাবরই আলোচনায়।

বিজ্ঞাপন

‘জঞ্জির’, ‘অভিমান’ ও ‘গুড্ডি’র মতো জনপ্রিয় ছবির মাধ্যমে দর্শকমনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রেখেছেন। সাম্প্রতিক সময়ে তিনি বেশি আলোচনায় আসছেন ব্যক্তিগত মতামত ও সাহসী বক্তব্যের জন্য।

সম্প্রতি বয়স, সৌন্দর্যচর্চা এবং আধুনিক কসমেটিক ট্রিটমেন্ট—বিশেষ করে বোটক্স ও সার্জারি—নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জয়া বচ্চন। গ্ল্যামার দুনিয়ায় যখন বয়স আড়াল করতে কৃত্রিম পদ্ধতির প্রতি ঝোঁক বাড়ছে, তখন সে স্রোতের বাইরে দাঁড়িয়ে নিজের স্বাভাবিকতাকেই বেছে নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জয়া বলেন, “আমার মুখের প্রতিটি বলিরেখা আর প্রতিটি ধূসর চুল আমার জীবনের গল্প বলে। এগুলোর জন্য আমি গর্বিত। আমি কখনোই কৃত্রিম উপায়ে নিজের চেহারা বদলাইনি, ভবিষ্যতেও সে রকম কোনো ইচ্ছা নেই।”

পরিবার প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদিনই আমি আমার সন্তানদের নিয়ে গর্ব অনুভব করি। আমরা চেষ্টা করেছি তাদের সঠিক মূল্যবোধ দিয়ে বড় করতে, যাতে তারা পথভ্রষ্ট না হয়।

বিজ্ঞাপন

এ সময় গণমাধ্যম ও পাপারাজ্জি সংস্কৃতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন জয়া বচ্চন। তার ভাষায়, আমি মিডিয়ার তৈরি একজন শিল্পী হতে পারি, কিন্তু আজকের পাপারাজ্জি সংস্কৃতির সঙ্গে নিজেকে একাত্ম মনে করি না। হাতে মোবাইল নিয়ে যত্রতত্র ছবি তোলা বা অশালীন পোশাক পরে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো মানেই সাংবাদিকতা—এ ধারণার সঙ্গে আমি একমত নই।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD