Logo

কলিনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর

profile picture
বিনোদন প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২৬, ১৪:৩১
কলিনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর সম্প্রতি নতুন দায়িত্বে যুক্ত হয়েছেন। তিনি এখন কলিন ব্র্যান্ডের অফিশিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন। নাটক ও ওটিটিতে সাফল্যের পর সিনেমাতেও দর্শকের মন জয় করেছেন সাবিলা নূর।

বিজ্ঞাপন

শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ ছবিতে নাচ ও অভিনয় দিয়ে তিনি প্রশংসা কুড়িয়েছেন। বিজ্ঞাপন ও বিভিন্ন পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে সাবিলার আগে থেকেই পরিচিতি রয়েছে।

সাবিলা নূর এই নতুন দায়িত্ব নিয়ে বলেন, “পরিচ্ছন্ন ঘর আমাদের মন ভালো রাখে। কলিন সহজেই গ্লাসসহ বিভিন্ন সারফেসে ঝকঝকে শাইন এনে দেয়। এমন একটি পরিচিত ব্র্যান্ডের নতুন যাত্রার অংশ হতে পেরে আমি আনন্দিত।”

বিজ্ঞাপন

কলিনের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নুরুল সামনান রাফিদ বলেন, “মিস্টার ব্রাসো থেকে কলিনে রূপান্তর শুধু নাম পরিবর্তন নয়। এটি বাংলাদেশের ব্র্যান্ডকে বৈশ্বিক মানের স্তরে নিয়ে যাওয়ার একটি উদ্যোগ। নতুন ফর্মুলেশন ও সাবিলা নূরের সঙ্গে এই যাত্রার মাধ্যমে আমরা ২০২৬ সালে শাইন ক্যাটাগরিকে নতুনভাবে উপস্থাপন করতে চাই।”

ব্র্যান্ডটি আশা করছে, সাবিলা নূরের জনপ্রিয়তা, আত্মবিশ্বাস এবং তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগের কারণে কলিনকে আরও প্রাণবন্ত ও আধুনিকভাবে বাজারে উপস্থাপন করা সম্ভব হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD