Logo

ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’

profile picture
বিনোদন প্রতিবেদক
১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:২৩
ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বড় পর্দায় মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে সাইফ চন্দন পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’। সিনেমাটিতে ফের জুটি বাঁধেছেন জনপ্রিয় দুই তারকা আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম।

বিজ্ঞাপন

পরিচালক সাইফ চন্দন জানান, সিনেমার মূল দৃশ্যধারণের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বর্তমানে চলছে পোস্ট প্রোডাকশন কাজ, যা শেষ মুহূর্তের কিছু সম্পাদনা এবং বিশেষ এফেক্ট অন্তর্ভুক্ত। তিনি বলেন, “আমাদের শুটিং শেষ। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ঈদে সিনেমাটি দর্শকদের সামনে আনার জন্য সব প্রস্তুতি চলছে।”

নির্মাতা সাইফ চন্দনের জন্য এবার ঈদের বাজার ইতিবাচক মনে হচ্ছে। ২০২৩ সালের রোজার ঈদে তার পরিচালিত ‘লোকাল’ সিনেমাটি দর্শকদের মধ্যে বেশ আলোচিত হয়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার বড় পর্দায় ‘মালিক’ নিয়ে আসছেন তিনি।

বিজ্ঞাপন

সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন সিদ্দিক আহমেদ। পরিচালক সাইফ চন্দন তার চলচ্চিত্র যাত্রা শুরু করেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোটগল্প ‘জীবন যাপন’ অবলম্বনে নাটক নির্মাণের মাধ্যমে। ২০০৮ সালে ছোট পর্দায় যাত্রা শুরু করে, ২০১৪ সাল থেকে তিনি চলচ্চিত্র নির্মাণে মনোনিবেশ করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘আব্বাস’ এবং ‘দুনিয়া’।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD