Logo

হেনস্তার শিকারের বিষয়ে মুখ খুললেন ঐশ্বরিয়া

profile picture
বিনোদন ডেস্ক
১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:২৯
হেনস্তার শিকারের বিষয়ে মুখ খুললেন ঐশ্বরিয়া
ছবি: সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাজেশ পর্দায় সাবলীল অভিনয়ের জন্য প্রশংসিত হলেও তার অভিনয়জীবনের শুরুটা ছিল কঠিন ও অস্বস্তিকর অভিজ্ঞতায় ভরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি কাস্টিং কাউচ ও কর্মক্ষেত্রে অপমানজনক আচরণের শিকার হওয়ার ঘটনা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

অভিনেত্রী জানান, ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটি ফটোশুটের প্রস্তাব পান তিনি। বয়স কম থাকায় নিরাপত্তার কথা ভেবে নিজের বড় ভাইকে সঙ্গে নিয়ে স্টুডিওতে যান। তবে সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। ফটোগ্রাফার কৌশলে তার ভাইকে বাইরে অপেক্ষা করতে বলেন এবং তাকে ভেতরে নিয়ে যান।

ঐশ্বরিয়ার ভাষ্য অনুযায়ী, ফটোগ্রাফার তাকে অন্তর্বাস পরতে বলেন এবং তার শরীর দেখতে চাওয়ার কথাও সরাসরি জানান। এমন পরিস্থিতিতে তিনি অত্যন্ত অপ্রস্তুত হয়ে পড়েন এবং মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে যান। তবে শেষ পর্যন্ত নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তিনি জানান, এ বিষয়ে ভাইয়ের অনুমতি প্রয়োজন। এই অজুহাতে তিনি সেদিন সেখান থেকে নিজেকে সরিয়ে নিতে সক্ষম হন। তিনি জানান, আজও ওই ঘটনার কথা তিনি তার ভাইকে জানাননি।

বিজ্ঞাপন

শুধু এই অভিজ্ঞতাই নয়, কর্মক্ষেত্রেও তাকে অপেশাদার আচরণের মুখোমুখি হতে হয়েছে বলে জানান ঐশ্বরিয়া। একটি সিনেমার শুটিংয়ে অল্প সময় দেরিতে পৌঁছানোর কারণে এক পরিচালক তাকে সবার সামনে অপমান করেন।

জুনিয়র শিল্পীদের উপস্থিতিতে তাকে ভর্ৎসনা করা হয় এবং অন্য অভিনেত্রীদের সঙ্গে তুলনা করে হেয় করা হয় বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

অভিনেত্রীর এই অভিজ্ঞতা আবারও বিনোদন জগতে কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD