Logo

গানকে হারাম বলা দলও এখন গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি

profile picture
বিনোদন প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:০৮
গানকে হারাম বলা দলও এখন গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি অঙ্গন এখন ভোট নিয়ে সরগরম। শিশু থেকে বৃদ্ধ, কৃষক থেকে কবি—সবার মুখে মুখে চলছে নির্বাচন বিষয়ক আলোচনা। এ পরিস্থিতিতে দেশের লোকসংগীত, গ্রামীণ ও বাউল গানের জনপ্রিয় শিল্পী আবদুল কুদ্দুস বয়াতিও সরব হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ভোট সংক্রান্ত একটি পোস্টে লিখেছেন, “গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে।” পোস্টে কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ করেননি।

এই মন্তব্যের পর কমেন্ট সেকশনে তার সমর্থনে বিভিন্ন প্রতিক্রিয়া এসেছে। কুদ্দুস বয়াতি দেশের নানা সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়েও সামাজিক মাধ্যমে নিয়মিতভাবে সক্রিয় থাকেন।

বিজ্ঞাপন

আবদুল কুদ্দুস বয়াতি ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নির্মিত ‘এই দিন, দিন না আরো দিন আছে’ শিরোনামের গানটির মাধ্যমে পরিচিত হন। এছাড়া কোভিড-১৯ প্রাদুর্ভাবের সময় ব্র্যাকের প্রচারমূলক গান যেমন ‘জাইনা চলেন, মাইনা চলেন’-এ অংশ নিয়েছেন। বর্তমানে তার দুটি একক অ্যালবাম প্রকাশিত আছে। এছাড়া তিনি অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপন, নাটক ও প্রামাণ্যচিত্রে গান গেয়েছেন।

কুদ্দুস বয়াতির বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রাজীবপুর গ্রামে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD