Logo

একাধিক পুরুষের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন মালাইকা

profile picture
বিনোদন ডেস্ক
২৭ মার্চ, ২০২৬, ১৮:২৪
একাধিক পুরুষের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন মালাইকা
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল মালাইকা অরোরা সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। বিশেষ করে অভিনেতা অর্জুন কাপুর এর সঙ্গে বিচ্ছেদের পর থেকে তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল বাড়ছে। গত দুই বছরে একাধিক পুরুষের সঙ্গে মালাইকার নাম জড়িয়েছে। কখনো হিরে ব্যবসায়ী হর্ষ মেটা, আবার কখনো ‘স্প্লিটসভিলা’ খ্যাত সৌরভ বেদী-এর সঙ্গে তার প্রেমের গুঞ্জন বিটাউনে সরগরম করেছে।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই চর্চা নিয়ে মালাইকা জানান, ক্রমাগত নাম জড়ানো বা ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন করা তাকে এখন আর বিরক্ত করে না। তিনি বলেন, “এখন আমি এসবকে রসিকতা হিসেবেই গ্রহণ করি।” এমনকি এই গুঞ্জন নিয়ে ছেলে আরহান খান এর সঙ্গে বসে হাসাহাসিও করেন তিনি।

গত বছর এনরিকের এক অনুষ্ঠান থেকে হর্ষ মেটার সঙ্গে তার সম্পর্কের খবর চাউর হয়। সম্প্রতি তারা বিদেশ ভ্রমণেও গিয়েছিলেন। এর মধ্যেই আবার সৌরভ বেদীর সঙ্গে তার ঘনিষ্ঠ নাচের ভিডিও নতুন করে জল্পনার জন্ম দেয়। একজন ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সমাজে টিকে থাকা বা সঙ্গীর অভাব বোধ করেন কি না এমন প্রশ্নের জবাবে মালাইকা বেশ পরিণত ও আত্মবিশ্বাসী উত্তর দিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এগুলো পরিকল্পনা করে হয় না। যদি কিছু হওয়ার থাকে, এমনিই হবে। এখন আমি খুব সুখী। আমার জীবনে যা যা হচ্ছে, সব নিয়ে খুশি আমি। সঙ্গী থাকা সত্যিই অসাধারণ। খুব সুন্দর বিষয় এগুলো। কিন্তু আমি খুব সক্রিয়ভাবে কাউকে খুঁজছি না। ‘আমার এখনই কাউকে চাই-ই চাই’, এমন অনুভূতি নেই আমার।’

তার কথায়, ‘বরং আমি নিজেকে নিজে তৈরি করেছি। সেটা নিয়ে আমি গর্বিত। আমাকে পরিপূর্ণ করার জন্য আমার কোনো পুরুষের দরকার নেই।’

বিজ্ঞাপন

অবশেষে, অর্বাজ খান-এর সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পর মালাইকা নিজেকে নতুনভাবে চিনেছেন। বার্ধক্যকে জয় করা গ্ল্যামার এবং স্বাধীনচেতা জীবনধারা এখন তার প্রধান পরিচয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD