দেশের গণ্ডি পেরিয়ে আমেরিকা-ইউরোপের থিয়েটারে ‘রকস্টার’

ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘রকস্টার’ দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিলেও এবার ছবিটি নিয়ে এলো নতুন সাফল্যের খবর। দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর এবার আন্তর্জাতিক বাজারেও মুক্তি পেতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমাটি। আগামী ৫ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের মোট ৪১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘রকস্টার’।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কয়ারকোর কর্ণধার সজীব সপ্তক। তিনি জানান, প্রথম ধাপে উত্তর আমেরিকা ও ইউরোপের বিভিন্ন শহরের ৪১টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক দর্শকদের কাছ থেকেও ছবিটি ভালো সাড়া পাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: ভক্তদের কথা ভেবেই সিনেমাটা করেছি: মিম
তিনি আরও জানিয়েছেন, প্রথম সপ্তাহে কানাডার ৭টি, যুক্তরাষ্ট্রের ৩০টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে চলবে ছবিটি।
বিজ্ঞাপন
এর মধ্যে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় চেইন থিয়েটার এএমসির ১৯টি, রিগালের ৭টি, সিনেমার্কের ২টি ও শোকেসের ২টি স্ক্রিনে দেখা যাবে ‘রকস্টার’। এছাড়া কানাডার সিনেপ্লেক্সের ৭টি এবং যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের ৪টি স্ক্রিনেও প্রদর্শিত হবে সিনেমাটি।
সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, ফিফা ওয়ার্ল্ডকাপের আগে, হলিউড ডমেস্টিক মার্কেটে বছরের সবচেয়ে কঠিন সপ্তাহে ৩৭টি থিয়েটার ম্যানেজ করা 'রকস্টার' এর জন্য একটি ভালো দিক হতে পারে। এছাড়া ভালো ওপেনিং পেলে সামনের সপ্তাহে থিয়েটার বাড়ার সুযোগ আছে।
উল্লেখ্য, ঈদের দিন থেকেই দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে ‘রকস্টার’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আজমান রুশো। সিনেমার গল্পে একজন রকস্টারের উত্থান, জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানো, ব্যক্তিগত জীবনের নানা সংকট, সম্পর্কের টানাপোড়েন এবং শেষ পর্যন্ত তার পতনের গল্প তুলে ধরা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মা হলেই লোকে মোটা বলে: কিয়ারা আদভানি
সিনেমাটিতে শাকিব খানের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক। ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে ‘রকস্টার’ ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
উল্লেখ্য, ঈদের দিন থেকে দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে এই সিনেমা। আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় মূলত একজন রকস্টারের উত্থান, আকাশচুম্বী খ্যাতি, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ও পতনের গল্প সেলুলয়েডে তুলে ধরা হয়েছে। এতে মেগাস্টার শাকিব খানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক।








