Logo

‘দেশি এলিগ্যান্সে’ মুগ্ধতা ছড়ালেন নুসরাত ফারিয়া

profile picture
বিনোদন প্রতিবেদক
২ জুন, ২০২৬, ২০:১৪
‘দেশি এলিগ্যান্সে’ মুগ্ধতা ছড়ালেন নুসরাত ফারিয়া
ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অভিনয় দক্ষতার মাধ্যমে আগেই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সক্রিয় উপস্থিতি প্রায়ই ভক্তদের নজর কাড়ে।

বিজ্ঞাপন

এবার এক ভিন্নধর্মী ও বোল্ড লুকে একগুচ্ছ ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই গ্ল্যামারাস অভিনেত্রী। শেয়ার করা ছবিগুলোতে তাকে দেখা গেছে ফিউশন ধাঁচের কালো একটি আউটফিটে।

ফ্যাশন সচেতন এই অভিনেত্রীর সাজে ছিল কানের ঝুলানো দুল, নাকে নাকফুল এবং হাতে আংটির মতো অ্যাকসেসরিজ, যা তার পুরো লুকে এনে দিয়েছে আলাদা এক আভিজাত্য ও নান্দনিকতা।

বিজ্ঞাপন

ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘দেশি এলিগ্যান্স আর ওয়েস্টার্ন এজের পারফেক্ট ফিউশন। ওয়ান-শোল্ডার ড্রেপ, ব্ল্যাক পেন্সিল বুট, অক্সিডাইজড অ্যাকসেন্টস আর সফট গ্ল্যাম মেকআপে এসেছে স্যাসি কিন্তু ক্যাজুয়াল ভাইব।’

তার এই পোস্ট প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা কমেন্ট বক্সে ব্যাপক প্রশংসা করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘বাংলাদেশে এই নায়িকা সব দিক দিয়ে সেরা।’ আরেকজন মন্তব্য করেন, ‘অনেক সুন্দর লাগছে আপনাকে।’

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD