কন্যা সন্তানের মা হলেন বুবলী

দীর্ঘদিনের নানা জল্পনা-কল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে কন্যাসন্তানের মা হওয়ার খবর নিজেই প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি ভক্ত-অনুরাগীদের সঙ্গে জীবনের এই বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়েছেন।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানকে সঙ্গে নিয়ে এক যৌথ পোস্টে এই সুখবরটি শেয়ার করেছেন বুবলী। তাদের কন্যা সন্তানের নাম রেখেছেন শারলিন খান।
পোস্টে একটি কার্ড প্রকাশ করেন বুবলী, তা থেকে বোঝা যায়, গত ১১ মে তাদের এই কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। কার্ডে অত্যন্ত আনন্দিত বাবা-মা হিসেবে শাকিব খান ও বুবলীর নাম স্পষ্ট করা হয়েছে।
বিজ্ঞাপন
পোস্টে বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।








