Logo

শাবনূরকে নিয়ে আবেগঘন বার্তা পূর্ণিমার

profile picture
বিনোদন প্রতিবেদক
৮ জুন, ২০২৬, ১৭:০৭
শাবনূরকে নিয়ে আবেগঘন বার্তা পূর্ণিমার
ছবি: সংগৃহীত

ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী, দুই প্রজন্মের কুইন। একজন নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল নায়িকা শাবনূর, আর অন্যজন দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে নিজের অভিনয়গুণে দর্শকদের মুগ্ধ কররা গ্ল্যামার কন্যা পূর্ণিমা। চলচ্চিত্র অঙ্গনে তারকাদের মধ্যে প্রতিযোগিতা কিংবা দ্বন্দ্বের খবর প্রায়ই শোনা গেলেও, শাবনূর ও পূর্ণিমার পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক ভক্তদের কাছে বরাবরই প্রশংসিত।

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূরকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করে আবারও আলোচনায় এসেছেন পূর্ণিমা। তিনি শাবনূরের সঙ্গে কাটানো পুরোনো কিছু সুন্দর মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পূর্ণিমা।

ভিডিওটির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকেন। তার ভাষায়, বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র শাবনূর শুধু পর্দার সফল অভিনেত্রীই নন, ব্যক্তিজীবনেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।

স্মৃতির পাতা হাতড়ে পূর্ণিমা আরও উল্লেখ করেন, ‘২-৩ বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি। বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ।’

বিজ্ঞাপন

বর্তমানে শাবনূরকে রূপালী পর্দায় নিয়মিত দেখা না গেলেও ভক্তদের পাশাপাশি সহকর্মীরাও যে তাকে কতটা মিস করেন, তা স্পষ্ট পূর্ণিমার কথায়। শাবনূরের সুস্থতা কামনা করে পূর্ণিমা তার পোস্টে লেখেন, ‘আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’

উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে শাবনূর ও পূর্ণিমা দুজনেই নিজেদের অভিনয় ও সৌন্দর্য দিয়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এক সময় পর্দায় তাদের তুমুল প্রতিদ্বন্দ্বী ভাবা হলেও, বাস্তব জীবনে তাদের এই পারস্পরিক সম্মান ও ভালোবাসা ইন্ডাস্ট্রির নতুন প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD