Logo

সালমানের মধ্যরাতের গোপনীয়তা ফাঁস করলেন লারা দত্ত

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
সালমানের মধ্যরাতের গোপনীয়তা ফাঁস করলেন লারা দত্ত
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: যে কোনও আলোচনায় চর্চার শীর্ষে থাকেন তিনি। বলিউডের ফিটম্যান সালমান খানকে নিয়ে আলোচনার যেন শেষ নেই। সম্প্রতি চর্চার শীর্ষে উঠে এসেছে ভাইজা...

বিজ্ঞাপন

বিনোদন ডেস্ক: যে কোনও আলোচনায় চর্চার শীর্ষে থাকেন তিনি। বলিউডের ফিটম্যান সালমান খানকে নিয়ে আলোচনার যেন শেষ নেই। সম্প্রতি চর্চার শীর্ষে উঠে এসেছে ভাইজান খ্যাত অভিনেতার তেমনই এক আলোচনা। মুম্বাই সংবাদমাধ্যমের কাছে সালমান খান সম্পর্কে বিস্ময় প্রকাশ করেন বলিউড অভিনেত্রী লারা দত্ত। দ্রুত প্রশ্ন-উত্তর পর্বে লারার কাছে জানতে চাওয়া হয়, তাঁর কোন সহকর্মীর দীর্ঘ দিনের অভ্যাসের কোনও পরিবর্তন হয়নি? 

লারা স্পষ্ট জবাবে বলেন সালমান খানের কথা। বলিউডের এই লাস্যময়ী অভিনেত্রী বলেন, ‘সালমান এখনও আমায় মধ্য রাতে ফোন করে। আসলে ওই সময়েই সালমান জেগে থাকেন, তাই ফোন করেন।’ 

বিজ্ঞাপন

লারার এই স্পষ্ট জবাব নিয়ে অনুরাগীদের কাছে চর্চা এখন তুঙ্গে। প্রশ্ন উঠেছে, তবে কি সালমান লারার সঙ্গে নিভৃতে সময় কাটান? যদিও এই বিষয়ে কোনও কথা বলেন নি লারা।

প্রায় ১৯ বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এই অভিনেত্রী। ওই সাক্ষাৎকারে তিনি জানান, এত দিন ধরে যে ধরনের চরিত্রে কাজ করতে চাইছিলেন, এখন তেমনই কাজ করতে পারছেন তিনি। 

দ্রুত প্রশ্ন-উত্তর পর্বে লারাকে যখন বলা হয় ‘কিং’ শব্দ বলতে তিনি কী বোঝেন? লারা দত্ত বলেন, ‘অমিতাভ বচ্চন’। অন্যদিকে মডেল দুনিয়ার প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘গত ১৮ মাসে মডেল দুনিয়া তো শেষ হয়ে গেছে।’

বিজ্ঞাপন

২০০৩ সালে ‘আন্দাজ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন লারা। এরপর ‘মাস্তি’, ‘নো এন্ট্রি’, ‘ভাগাম ভাগ’, ‘পার্টনার’, ‘হাউজফুল’-সহ বলিউডের একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন।

বর্তমানে লারা দত্ত কাজ করছেন তাঁর ক্যারিয়ারের তিন নম্বর ওটিটি সিরিজ ‘কৌন বানেগা শিখরবতী’। এই সিরিজে তিনি নাসিরউদ্দিন শাহ, রঘুবীর যাদব, সোহা আলি খান-সহ আরও অনেকের সঙ্গে কাজ করবেন।

 এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD