Logo

অভিনেতা-গায়ক মুকুল জামিল আর নেই

profile picture
বিনোদন প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৪৫
অভিনেতা-গায়ক মুকুল জামিল আর নেই
ছবি: সংগৃহীত

ঢাকাই শোবিজে পরিচিত মুখ গায়ক ও অভিনেতা মুকুল জামিল আর নেই। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

বিজ্ঞাপন

মুকুল জামিলের মৃত্যুর খবর জানিয়েছে নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। এক শোকবার্তায় সংগঠনটি জানায়, ‘অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য মুকুল জামিল ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তার প্রয়াণে আমরা গভীর শোকাহত।’

মুকুল জামিলের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন শোবিজ অঙ্গনের আরও অনেক শিল্পী ও কলাকুশলী।

গায়ক ও সুরকার মোহাম্মদ মিলন ফেসবুক পোস্টে মুকুল জামিলকে স্মরণ করে লিখেছেন, “আমার প্রাণপ্রিয় ভাই মুকুল জামিল ভাই এভাবে হঠাৎ চলে যাবেন, এটা আমার জন্য প্রচণ্ড কষ্টের। দেখা হলেই আমাকে বুকে জড়িয়ে ধরতেন, কপালে চুমু দিতেন। মুকুল ভাই ছিলেন একজন সংগীতশিল্পী। কিন্তু জীবনে প্রথমবার অভিনেতা হিসেবে আমার ‘সেলফি’ গানটিতে মজার ছলে তাকে মডেল হিসেবে নিয়েছিলাম। এরপর একে একে আমার অনেকগুলো গানে মুকুল ভাইকে অভিনেতা হিসেবে পেয়েছি।”

বিজ্ঞাপন

শৈশব থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি বিশেষ আগ্রহ ছিল মুকুল জামিলের। তার বোনের হাত ধরেই সংগীতজগতে পথচলা শুরু হয় তার। দীর্ঘ ক্যারিয়ারে ৩০টির বেশি মিক্সড অ্যালবামে কাজ করেছেন তিনি। পাশাপাশি প্রকাশিত হয়েছে তার সলো অ্যালবাম ‘আমি তো এমনই’।

শুধু গান নয়, অভিনয়েও নিজের পরিচিতি তৈরি করেছিলেন মুকুল জামিল। বিভিন্ন মিউজিক ভিডিওর পাশাপাশি নাটক ও সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সংগীত ও অভিনয়—দুই অঙ্গনেই তার বিচরণ ছিল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD