‘কিং’ মুক্তি নিয়ে সব জল্পনার অবসান ঘটালেন শাহরুখ

শাহরুখ ভক্তদের জন্য বছরের শেষটা ছিল চরম প্রতীক্ষার। বহুল আলোচিত সিনেমা ‘কিং’ নিয়ে নেটপাড়ায় কয়েক দিন ধরেই ভেসে বেড়াচ্ছিল এক হতাশার খবর হয়তো পিছিয়ে যাচ্ছে ছবিটির মুক্তির তারিখ! স্বভাবতই প্রিয় অভিনেতার ছবি দেখতে আরও দেরি হবে ভেবে আশাহত হয়ে পড়েছিলেন অনুরাগীরা। তবে সব জল্পনা-কল্পনায় জল ঢেলে অবশেষে বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলেছেন বলিউড বাদশা নিজে।
বিজ্ঞাপন
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নেন শাহরুখ খান। সেখানে এক ভক্ত ‘কিং’ সিনেমার মুক্তির তারিখ পরিবর্তনের বিষয়ে জানতে চান। জবাবে অভিনেতা জানান, ছবিটির মুক্তির সূচিতে কোনো পরিবর্তন আসেনি। পূর্বঘোষণা অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে থাকলেও এখনো ছবিটির টিজার, ট্রেলার কিংবা আনুষ্ঠানিক পোস্টার প্রকাশ করা হয়নি। ফলে সিনেমার নতুন কোনো ঝলক না পাওয়ায় ভক্তদের মধ্যে অপেক্ষা ও কৌতূহল দুটোই বাড়ছে।
সেশনে এক অনুরাগী শাহরুখকে লেখেন, ‘বাদশা, কিং নিয়ে কিছু তো আপডেট দিন! ট্রেলারের জন্য আর কত দিন অপেক্ষা করব?’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর জবাবে অভিনেতা জানান, দর্শকদের আর বেশিদিন অপেক্ষায় রাখা হবে না। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তির আগে ধাপে ধাপে ছবিটির বিভিন্ন ঝলক প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা এবং কাজের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন শাহরুখ। তিনি জানান, ছবিটির শুটিং মোটেও সহজ ছিল না। কাজ করতে গিয়ে কয়েকবার গুরুতর চোট পেয়েছিলেন তিনি। এ কারণে একাধিকবার শুটিং বন্ধ রাখতে হয়েছিল।
বিজ্ঞাপন
তবে বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানিয়েছেন অভিনেতা। শাহরুখের ভাষ্য, ‘শুটিংয়ের সময় বেশ কয়েকবার মারাত্মক চোট পেয়েছিলাম। ফলে অনেকবার কাজ থামিয়ে দিতে হয়েছিল। তবে এখন ভাঙাচোরা শরীর একদম ঠিক হয়ে গেছে এবং শুটিংয়ের বড় অংশ শেষ। ফলে এখন সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে।’
‘ডাঙ্কি’র পর ‘কিং’ সিনেমার মাধ্যমে আবারও অ্যাকশনধর্মী চরিত্রে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। সিনেমাটির অন্যতম আকর্ষণ, এতে প্রথমবারের মতো বাবা-মেয়ের ভূমিকায় একসঙ্গে অভিনয় করছেন শাহরুখ ও তার মেয়ে সুহানা খান।
এ ছাড়া ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়ের মতো জনপ্রিয় তারকারা। সিনেমাটি ঘিরে দর্শকদের প্রত্যাশা বাড়লেও আনুষ্ঠানিক প্রচারণার নতুন তথ্যের জন্য এখনো অপেক্ষা করতে হচ্ছে ভক্তদের।








