Logo

আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত পাভেল

profile picture
বিনোদন প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১৫
আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত পাভেল
ছবি: সংগৃহীত

ছোটপর্দার পরিচিত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। সম্প্রতি তাঁর একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘জাকির’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেতাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

বিজ্ঞাপন

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় পাভেলকে আপত্তিকর শারীরিক অঙ্গভঙ্গি করতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। বিষয়টি সামনে আসার পর সংবাদমাধ্যমের কাছে নিজের বক্তব্য তুলে ধরেছেন অভিনেতা।

এ বিষয়ে অবশ্য গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাভেল বলেন, ‘ভিডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী, এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

পাভেলের অভিনয়জীবনের শুরুটা হয়েছিল ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশগ্রহণের মধ্য দিয়ে। সেখানে যৌথভাবে দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে দুই বাংলার দর্শকদের নজরে আসেন তিনি।

বিজ্ঞাপন

পরে নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অভিনয় অঙ্গনে যাত্রা শুরু করেন পাভেল। তবে তাঁর ক্যারিয়ারে বড় পরিচিতি এনে দেয় ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক।

এই ধারাবাহিকে ‘বজরা বাজারের জাকির’ কিংবা ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। চরিত্রটির মাধ্যমে দেশজুড়ে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন পাভেল।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD