আবারও কোক স্টুডিও বাংলায় অঙ্কন-নন্দিতা, আসছে নতুন গান

কোক স্টুডিও বাংলার পরিচিত দুই শিল্পী অঙ্কন কুমার ও সানজিদা মাহমুদ নন্দিতা এবার একসঙ্গে আসছেন নতুন গান নিয়ে। ‘মথুরা’ শিরোনামের গানটি প্রকাশিত হবে আজ সন্ধ্যায়। এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন অঙ্কন ও নন্দিতা।
বিজ্ঞাপন
নন্দিতা ‘দাঁড়ালে দুয়ারে’ ও ‘বুলবুলি’ গান দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছেন। অন্যদিকে ‘লং ডিসটেন্স লাভ’ দিয়ে আলোচনায় আসেন অঙ্কন। এবার প্রথমবারের মতো একসঙ্গে নতুন গান উপহার দিচ্ছেন তারা।
‘মথুরা’র কথা ও সুর করেছেন অঙ্কন কুমার। সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। এর আগে অঙ্কন ও নন্দিতার কোক স্টুডিও বাংলার গানগুলোর সংগীতায়োজনেও যুক্ত ছিলেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
‘মথুরা’ কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের পঞ্চম গান। এর আগে গত ২০ আগস্ট প্রকাশিত হয় সিজনের চতুর্থ গান ‘মুল্লুক’। গানটি পরিবেশন করে ব্যান্ড ‘মেঘদল’।
বিজ্ঞাপন
চা শ্রমিকদের শত বছরের সংগ্রাম ও রক্তাক্ত ইতিহাসকে উপজীব্য করে ‘মুল্লুক’ গানটি লিখেছেন মেঘদলের ভোকাল ও গীতিকার শিবু কুমার শীল।
অন্যদিকে, নতুন গান ‘মথুরা’তে উঠে আসবে ভালোবাসা ও সম্পর্কের গল্প। গানটি প্রকাশের আগে এর বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি সংশ্লিষ্টরা। ফলে অঙ্কন ও নন্দিতার নতুন গান নিয়ে শ্রোতাদের আগ্রহও বাড়ছে।








