Logo

ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ, সম্পদের পরিমাণ কত?

profile picture
বিনোদন ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:১৩
ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ, সম্পদের পরিমাণ কত?
ছবি: সংগৃহীত

বলিউডে জনপ্রিয়তা ও প্রভাবের দিক থেকে দীর্ঘদিন ধরেই শীর্ষস্থানীয় শাহরুখ খান। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক সাফল্যও তার সম্পদ বাড়াতে বড় ভূমিকা রেখেছে। হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের সর্বশেষ তথ্য অনুযায়ী, আনুমানিক ১০ হাজার কোটি রুপি সম্পদ নিয়ে ভারতের সবচেয়ে ধনী অভিনেতা এখনো শাহরুখ খান।

বিজ্ঞাপন

বাংলাদেশি মুদ্রায় এই সম্পদের পরিমাণ ১২ হাজার ৮০০ কোটি টাকারও বেশি। তবে আগের বছরের হিসাবের সঙ্গে তুলনা করলে শাহরুখের আনুমানিক সম্পদ কমেছে। গত বছর তার সম্পদের পরিমাণ ১২ হাজার ৪৯০ কোটি রুপি দেখানো হয়েছিল। অর্থাৎ এক বছরে তালিকার হিসাব অনুযায়ী প্রায় আড়াই হাজার কোটি রুপি কমেছে।

শাহরুখের সম্পদের বড় অংশ শুধু অভিনয় থেকে আসেনি। ব্যবসায়িক ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে বিনিয়োগ রয়েছে তার। তার প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ভারতীয় বিনোদন জগতে প্রতিষ্ঠিত একটি নাম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ক্রিকেটেও শাহরুখের ব্যবসায়িক সম্পৃক্ততা রয়েছে। তিনি আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক। ভারতের বাইরেও ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ব্যবসায় তার বিনিয়োগ রয়েছে।

বিজ্ঞাপন

তবে হুরুনের প্রকাশিত সম্পদের পরিমাণকে নির্দিষ্ট বা শতভাগ নিশ্চিত হিসাব হিসেবে দেখা যায় না। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, বিনিয়োগ, স্থাবর সম্পত্তি ও অন্যান্য সম্পদের আনুমানিক মূল্য বিবেচনায় নিয়ে এ ধরনের তালিকা তৈরি করা হয়।

হুরুনের হিসাব অনুযায়ী, ভারতীয় অভিনেতাদের মধ্যে সম্পদের দিক থেকে শাহরুখের পর রয়েছেন অমিতাভ বচ্চন। তার আনুমানিক সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি। প্রায় ৩ হাজার কোটি রুপি নিয়ে তৃতীয় অবস্থানে সালমান খান।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন হৃতিক রোশন। তার আনুমানিক সম্পদের পরিমাণ ২ হাজার ৫০০ কোটি রুপি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD