Logo

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের বহুল প্রতীক্ষিত কনসার্ট

profile picture
বিনোদন ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:১২
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের বহুল প্রতীক্ষিত কনসার্ট
ছবি: সংগৃহীত

পাকিস্তানি তরুণ সংগীতশিল্পী মুর্তজা কিজিলবাশের ঢাকার কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার কারণে আগামী ২৫ সেপ্টেম্বরের নির্ধারিত আয়োজনটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

বিজ্ঞাপন

‘সেন্স ইট উইথ মুর্তজা কিজিলবাশ’ শীর্ষক এই কনসার্টে মুর্তজার পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় পপতারকা হাবিব ওয়াহিদেরও পারফর্ম করার কথা ছিল। যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করছিল ‘ঢাকা বিটস’ ও ‘সেন্স ইট বাই লেটস ভাইব’।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, এটি ছিল মুর্তজা কিজিলবাশের ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক একক কনসার্ট। দুই দেশের সংগীতশিল্পীদের অংশগ্রহণে ঢাকায় বিশেষ এই আয়োজনের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে ছিল।

কনসার্ট স্থগিতের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে আয়োজক প্রতিষ্ঠান ‘ঢাকা বিটস’। তারা জানায়, অনুষ্ঠান আয়োজনের জন্য গত কয়েক সপ্তাহে প্রয়োজনীয় সরকারি ও প্রশাসনিক অনুমোদন নেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

তবে শেষ মুহূর্তে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় ২৫ সেপ্টেম্বরের আয়োজন স্থগিত করতে হয়েছে বলে জানায় আয়োজকরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কনসার্টের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলেও জানিয়েছে তারা। ইতোমধ্যে কেনা টিকিট নতুন তারিখের অনুষ্ঠানেও সম্পূর্ণ কার্যকর থাকবে। এ ক্ষেত্রে দর্শকদের নতুন করে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হবে না।

অন্যদিকে, যারা নতুন তারিখে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না কিংবা টিকিটের মূল্য ফেরত নিতে চান, তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে ‘কুইকেট’ অ্যাপের মাধ্যমে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত নিতে পারবেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠান স্থগিত হওয়ায় দর্শক ও ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে তাদের ধৈর্য, সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD