Logo

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহতদের মধ্যে ৫ বাংলাদেশি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ জুন, ২০২৬, ১৮:২৯
দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহতদের মধ্যে ৫ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। উদ্ধারকৃতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন।

বিজ্ঞাপন

বুধবার (৩ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে দিল্লির মালভিয়া নগর এলাকায় অবস্থিত মিকাসা ইন হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই হোটেলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উদ্ধার অভিযান শুরু করে দমকলকর্মীরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচতলা বিশিষ্ট হোটেলটির বেজমেন্টে অবস্থিত লেমন গ্রিন রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে হোটেলে অবস্থানরত অতিথি ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

বিজ্ঞাপন

দিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক আহত হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে তিন জন সাকেতের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন এবং আরও দুজন সফদরজং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাইকমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে হাইকমিশন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহমর্মিতা জানানো হচ্ছে এবং উদ্ধার ও জরুরি সেবাকর্মীদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD