কানাডার স্কারবোরো সেন্টারে তিন দিনব্যাপী মাল্টিকালচারাল অনুষ্ঠান ‘টেস্ট অব লরেন্স’

কানাডার স্কারবোরো সেন্টারে ৪ থেকে ৬ জুলাই তিন দিনব্যাপী মাল্টিকালচারাল অনুষ্ঠান ‘টেস্ট অব লরেন্স’ অনুষ্ঠিত হচ্ছে।
বিজ্ঞাপন
টরোন্টো সিটি কাউন্সিলর ও সাবেক ডেপুটি মেয়র মাইকেল থম্পসনের উদ্যোগে এ সাংস্কৃতিক আয়োজনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টরোন্টো সিটির মেয়র অলিভিয়া চাউ।
অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির শত শত দর্শনার্থী অংশগ্রহণ করেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টরোন্টোর বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ. কে. আজাদ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় এ. কে. আজাদ সিটির মেয়র ও সিটি কাউন্সিলরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশি সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
অতিথিরা বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনে সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তারা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে কানাডার মাটিতে বাংলাদেশি কমিউনিটি নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে আরও উদ্দীপ্ত ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।








