Logo

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

profile picture
জেলা প্রতিনিধি
নোয়াখালী
৮ জুলাই, ২০২৬, ১৬:১৮
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে মো. ইয়াছিন (৪০) নামে এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ হামলায় তার পাঁচ বছর বয়সী মেয়ে ফারহানাও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। ঘটনাটি নোয়াখালীতে তার স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে এ হামলার ঘটনা ঘটে।

নিহত মো. ইয়াছিন (৪০) নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. সুজায়েত উল্যার ছেলে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতের ভাই মো. নাসির জানান, ইয়াছিন প্রায় ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। সেখানে তার ব্যবসা প্রতিষ্ঠান ও নিজস্ব বাড়ি রয়েছে। এক বছর আগে তিনি পরিবারকেও সেখানে নিয়ে যান। মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার সময় বাড়ির গেটের সামনে সন্ত্রাসীরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার পাঁচ বছর বয়সী মেয়ে ফারহানাও আহত হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত হওয়ার বিষয়টি তারা জেনেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD