Logo

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, ভর্তি ১,৪৬২

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ এপ্রিল, ২০২৬, ১৯:১৮
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, ভর্তি ১,৪৬২
ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে সারাদেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৬২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত এক দিনে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮২ জন। আর ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৫৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮০ জন, গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৯৯ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে পাঁচ হাজার ৯৪০ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছে ছয় হাজার ১৬ জন। মৃত্যুর হিসাবে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

একই সময়ে জেলার তালিকাতেও ঢাকায় সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ২ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২০ জনের।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১১৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে সংক্রমণ ঠেকাতে জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD