হামে ও উপসর্গে একদিনে আরও ১২ শিশুর মৃত্যু

দেশজুড়ে হাম পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। টিকাদান কার্যক্রম চলমান থাকলেও রোগটির বিস্তার পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে চার শিশু এবং হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে ১১১ শিশুর হাম শনাক্ত হয়েছে। এছাড়া সন্দেহজনক উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১৯২ শিশু।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৪৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৪ জনের মৃত্যু নিশ্চিত হামে এবং ৩৭৭ শিশুর মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।
এ সময়ের মধ্যে পরীক্ষায় ৭ হাজার ৪১৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ৬১১ শিশু।
বিজ্ঞাপন
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো টিকা দেওয়া এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে পারলে রোগটির বিস্তার ও মৃত্যুহার কমানো সম্ভব।








