দুই মাসে হামে প্রাণ গেলো ৪৫১ জনের

দেশজুড়ে হাম ও এর উপসর্গে গত দুই মাসে ৪৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৭৪ জন এবং সন্দেহভাজন হামে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৭৭ জনের।
বিজ্ঞাপন
শুক্রবার (১৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪১৬ জন। আর সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জন।
বিজ্ঞাপন
এছাড়া এ সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৫৫ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকাদান ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করা গেলে এ রোগের সংক্রমণ ও মৃত্যুহার অনেকটাই কমানো সম্ভব।








