Logo

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ মে, ২০২৬, ১৬:৫০
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি পাঁচজনের মৃত্যু হয়েছে হামের লক্ষণ নিয়ে।

বিজ্ঞাপন

রবিবার (১৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য প্রকাশ করে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৭৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৪ জনে।

বিজ্ঞাপন

এ সময়ের মধ্যে সারাদেশে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ৭৬৭ জন। আর সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৮৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৯২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৭ হাজার ৭৪৪ জন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD