Logo

হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ মে, ২০২৬, ১৪:১৫
হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক
ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের রোগী বাড়তে থাকায় সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন চালু করা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ নিয়ন্ত্রণ এবং রোগীদের কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে পাঁচ দফা নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক রোগীদের জন্য পৃথক ওয়ার্ড বা কেবিন ব্যবস্থা রাখতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত রাউন্ড দিতে হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া রোগীর সঙ্গে সর্বোচ্চ একজনের বেশি অভিভাবক বা দর্শনার্থী প্রবেশ করতে পারবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ভর্তি রোগীদের তথ্য প্রতিদিন স্বাস্থ্য ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থার সার্ভারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD