Logo

২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ মে, ২০২৬, ১৬:৫৮
২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৯ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যু রেকর্ড করা হয়। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত অবস্থায় ২ জন শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৯ জন।

উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে ৩ জন করে রয়েছে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

এ সময়ে সন্দেহজনক হাম রোগ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩৩৭ জন ভর্তি হয়েছে এবং ১ হাজার ১১০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। একই ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, সন্দেহজনক হাম রোগীর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৫৪৪ জন, এরপর চট্টগ্রামে ২৩০ জন এবং বরিশালে ১৪৭ জন শনাক্ত হয়েছে। নিশ্চিত হামে আক্রান্তের ক্ষেত্রেও ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৪ জন শনাক্ত হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD