ফেসবুকে আসছে ফ্রি 'ভেরিফায়েড' ব্যাজ

ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে চালু হতে যাওয়া এই সেবার আওতায় কোনো ধরনের অর্থ ব্যয় ছাড়াই ভেরিফায়েড ব্যাজ পাওয়া যাবে। ভুয়া অ্যাকাউন্টের বিস্তার কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ভুয়া পরিচয় সহজে শনাক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বিজ্ঞাপন
নতুন এই সুবিধার আওতায় ভেরিফিকেশনের জন্য ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর মেটার স্বয়ংক্রিয় যাচাই ব্যবস্থা ভিডিওটি প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করবে। যাচাইয়ে সব তথ্য সঠিক পাওয়া গেলে কয়েক মিনিটের মধ্যেই সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হয়ে যাবে।
তবে এই সুবিধা সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত থাকছে না। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি যেসব অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া তথ্য প্রচার কিংবা কমিউনিটির নীতিমালা লঙ্ঘনের রেকর্ড রয়েছে, সেসব অ্যাকাউন্টের আবেদন গ্রহণ করা হবে না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রথম পর্যায়ে ভেরিফায়েড ব্যাজটি ব্যবহারকারীর প্রোফাইল, গ্রুপ, মার্কেটপ্লেস এবং ফেসবুক ডেটিং সেবায় দেখা যাবে। পরবর্তী সময়ে ফিডের পোস্টেও এটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে পুরো ফেসবুক প্ল্যাটফর্মেই ব্যাজটি কার্যকর থাকবে।
মেটা জানিয়েছে, এটি তাদের বিদ্যমান মেটা ভেরিফায়েড সেবার বিকল্প নয়। কারণ মেটা ভেরিফায়েড একটি অর্থের বিনিময়ে পাওয়া সাবস্ক্রিপশনভিত্তিক সেবা, যেখানে অতিরিক্ত গ্রাহক সহায়তা ও অন্যান্য প্রিমিয়াম সুবিধা দেওয়া হয়। অন্যদিকে নতুন ফেসবুক ভেরিফায়েড কেবল ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার জন্য চালু করা হচ্ছে। এতে অতিরিক্ত গ্রাহক সহায়তা বা অন্য কোনো প্রিমিয়াম সুবিধা থাকবে না।
প্রথম পর্যায়ে বিশ্বের কয়েকটি দেশে এই সুবিধা চালু করা হবে। এরপর ধাপে ধাপে অন্যান্য দেশেও এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। মেটার আশা, নতুন এই উদ্যোগের মাধ্যমে ফেসবুককে আরও নিরাপদ, নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
বিজ্ঞাপন








