বড় অঙ্কে দাম কমলো রে-ব্যান মেটার স্মার্ট চশমার

স্মার্ট চশমার বাজারে জনপ্রিয় রে-ব্যান মেটার প্রথম প্রজন্মের স্মার্ট চশমার দাম কমেছে। নতুন মডেল বাজারে আসার পর ভারতের বাজারে আগের সংস্করণের নির্বাচিত মডেলে মিলছে উল্লেখযোগ্য ছাড়।
বিজ্ঞাপন
সাধারণ চশমার মতো দেখতে হলেও রে-ব্যান মেটায় রয়েছে ক্যামেরা, স্পিকার, মাইক্রোফোন এবং মেটা এআইসহ বিভিন্ন স্মার্ট ফিচার। এর অন্যতম আকর্ষণ ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ছবি তোলা এবং ভিডিও ধারণ করা যায়। ছবি সর্বোচ্চ ৩০২৪ × ৪০৩২ পিক্সেল রেজল্যুশনে তোলা সম্ভব।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে চশমাটি সর্বোচ্চ ১০৮০পি মানে ভিডিও ধারণ করতে পারে। একবারে সর্বোচ্চ ৬০ সেকেন্ড পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। রেকর্ডিং চলার সময় চশমায় থাকা এলইডি আলো জ্বলে ওঠে, ফলে ভিডিও ধারণের বিষয়টি দৃশ্যমানভাবে বোঝা যায়।
চশমাটিতে বিল্ট-ইন স্পিকার ও মাইক্রোফোন থাকায় ফোন হাতে না নিয়েও বিভিন্ন কাজ করা সম্ভব। পাশাপাশি মেটার বিভিন্ন অ্যাপের সঙ্গে এটি ব্যবহার করে চশমা দিয়ে ধারণ করা ছবি ও ভিডিও শেয়ার করা যায়।
ভারতের প্রযুক্তি বাজারে রে-ব্যান মেটা প্রথম আসে ২০২৫ সালে। সে সময় নির্বাচিত মডেলগুলোর দাম শুরু হয়েছিল ২৯ হাজার ৯০০ রুপি থেকে। ম্যাট ব্ল্যাকসহ অন্যান্য ফ্রেম ও লেন্সের সংস্করণের দাম ছিল আরও বেশি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তবে বর্তমানে অ্যামাজনে একটি মডেল ২২ হাজার ৪২৫ রুপিতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আগের দামের তুলনায় ৭ হাজার ৪৭৫ রুপি কমে গেছে।
বিজ্ঞাপন
এই মূল্যছাড় সীমিত সময়ের জন্য হতে পারে। তাই কেনার আগে চেকআউট পেজে গিয়ে চূড়ান্ত মূল্য, প্রযোজ্য ব্যাংক অফার এবং পণ্যের স্টক পরিস্থিতি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
তথ্য সূত্র : গ্যাজেট ৩৬০








