Logo

যা বললেন ইমরান খানের ওপর হামলাকারী যুবক

profile picture
জনবাণী ডেস্ক
৪ নভেম্বর, ২০২২, ১৬:২২
যা বললেন ইমরান খানের ওপর হামলাকারী যুবক
ছবি: সংগৃহীত

তাকে লোকজন ভুল বুঝিয়েছিল যে কারণে তিনি ইমরান খানকে হত্যার চেষ্টা করেছেন

বিজ্ঞাপন

পাঞ্জাবের ওয়াজিরাবাদ শহরে লংমার্চের সময় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো এক হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) লংমার্চে দুই হামলাকারী ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালান। এ সময় আইনশৃঙ্খলাবাহিনীর গুলিতে এক হামলাকারী নিহত হন। অপর হামলাকারীকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী।

বিজ্ঞাপন

পরে পুলিশের কাছে দেওয়া এক ভিডিও বিবৃতিতে হামলাকারী বলেছেন, তাকে লোকজন ভুল বুঝিয়েছিল। যে কারণে তিনি ইমরান খানকে হত্যার চেষ্টা করেছেন।

বিজ্ঞাপন

পুলিশের হাতে গ্রেফতার হওয়া সন্দেহভাজন ওই হামলাকারীর পরিচয় এখন পর্যন্ত দেশটির গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। তবে ভিডিওতে হামলাকারী বলেন, লোকজন ভুল বোঝানোর কারণে তিনি পিটিআই চেয়ারম্যানকে হত্যা করতে চেয়েছেন।

‘তাকে লোকজন ভুল বুঝিয়েছে। আমি তাকে সহ্য করতে পারছিলাম না। যে কারণে তাকে হত্যা করতে চেয়েছিলাম। তাকে হত্যার চেষ্টা করেছি।’

বিজ্ঞাপন

‘আমি ইমরান খানকে হত্যার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি। আমি কেবল ইমরান খানকে হত্যা করতে চেয়েছিলাম। এছাড়া আমার আর কাউকে হত্যার উদ্দেশ্য ছিল না।’

বিজ্ঞাপন

হামলাকারী এই যুবক বলেন, ইমরান খান লাহোর ছেড়ে যাওয়ার পর থেকে হত্যার পরিকল্পনা করছিলেন তিনি। তবে এই হামলায় তার কোনও সহযোগী আছে কিনা জানতে চাইলে মাথা নাড়িয়ে নেতিবাচক জবাব দেন হামলাকারী। বলেন, ‘আমার সাথে আর কেউ ছিল না। আমি একাই ছিলাম।’

এদিকে, আল্লাহ ওয়াল্লা চকে বন্দুকধারীর ছোড়া অন্তত তিন থেকে চারটি গুলি ইমরান খানের পায়ে বিদ্ধ হয়েছে বলে তার জ্যেষ্ঠ এক সহযোগী জানিয়েছেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী পায়ের পাতায় গুলিবিদ্ধ হয়েছেন। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD