মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বাড়ল

জান্তার এই উদ্যোগের ফলে দেশটির সাধারণ নির্বাচনের সময়সীমা পেছাতে পারে। সেনাবাহিনী চলতি বছরের আগস্টে নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছে।
বিজ্ঞাপন
ফের মিয়ানমারের জরুরি অবস্থার সময় বাড়িয়েছে দেশটির জান্তা সরকার। অভ্যুত্থানে ক্ষমতা দখলের দুই বছর পূর্তিতে জান্তা এই সময় বাড়িয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা।
গত ২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচি সরকারকে ক্ষমতাচ্যুত করে জান্তা। ক্ষমতা দখল করে জরুরি অবস্থা করে সেনাবাহিনী।
বিজ্ঞাপন
আল জাজিরা বলছে, জান্তার এই উদ্যোগের ফলে দেশটির সাধারণ নির্বাচনের সময়সীমা পেছাতে পারে। সেনাবাহিনী চলতি বছরের আগস্টে নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছে।
বিজ্ঞাপন
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, মিয়ানমারের জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তা কাউন্সিল মিং অং হ্লেইংয়ের অনুরোধে দেশের জরুরি অবস্থার সময় বৃদ্ধি করেছে।
জেবি/এসবি








