Logo

তুরস্কে উদ্ধার অভিযান সমাপ্ত করার ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১৬:২৯
তুরস্কে উদ্ধার অভিযান সমাপ্ত করার ঘোষণা
ছবি: সংগৃহীত

ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অধিকাংশ এলাকায় উদ্ধারকাজ শেষ করা হয়েছে।

বিজ্ঞাপন

শক্তিশালী ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর আগামীকাল সোমবার (২০ ফেব্রুয়ারি উদ্ধার প্রচেষ্টার অবসান ঘোষণা করছে। এ সংবাদ দিয়েছেন দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের (আফাদ) প্রধান ইউনিস সেজার। 

 

আফাদের প্রধান জানায়, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অধিকাংশ এলাকায় উদ্ধারকাজ শেষ করা হয়েছে। এ পর্যন্ত তুরস্কে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৬৪২ জন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের ইউনিস সেজার আরও জানান, সোমবার রাতের মধ্যেই আমরা উদ্ধার কার্যক্রম পুরোপুরি শেষ করতে পারব। 

বিজ্ঞাপন

এর আগে গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় তুরস্ক ও সিরিয়ার বহু ভবন। এ নিয়ে দেশ ২টিতে মোট মৃত্যু হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষের। ঘরছাড়া হয়েছেন লাখো মানুষ।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান জানান, এই ভূমিকম্প কারণে ইতিহাসে সবচেয়ে বড় দুর্যোগের মুখোমুখি হয়েছি আমরা, ১১টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বিজ্ঞাপন

 

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা করছে, বর্তমানে তুরস্ক-সিরিয়ার আড়াই কোটিরও বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD