Logo

অফিসের চেয়ারে বসা নিয়ে সহকর্মীকে গুলি

profile picture
জনবাণী ডেস্ক
৩১ মার্চ, ২০২৩, ০৮:২৯
অফিসের চেয়ারে বসা নিয়ে সহকর্মীকে গুলি
ছবি: সংগৃহীত

সহকর্মীর ছোঁড়া গুলিতে মারাত্মক আহত হয়েছেন ওই ব্যক্তি বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি

বিজ্ঞাপন

ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে অফিসের চেয়ারে বসা নিয়ে সহকর্মীকে গুলি করেছেন একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মী। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিজ্ঞাপন

সহকর্মীর ছোঁড়া গুলিতে মারাত্মক আহত হয়েছেন ওই ব্যক্তি। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। 

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, যে ব্যক্তি গুলি করেছেন তার নাম আমান জাঙ্গরা। তিনি হরিয়ানার হিসারের স্থানীয় বাসিন্দা। তার বিরুদ্ধে ইতোমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে।

অপরদিকে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গুলিতে আহত ব্যক্তির নাম বিশাল (২৩)। তিনি গুরুগ্রামের ফিরোজ গান্ধীর ৯ নং সেক্টরে বসবাস করেন।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD