Logo

রমজান মাসে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি

profile picture
জনবাণী ডেস্ক
৫ এপ্রিল, ২০২৩, ১০:০৬
রমজান মাসে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
ছবি: সংগৃহীত

দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি দণ্ডিত ব্যক্তি একজনকে ছুরিকাঘাতের পর তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলো

বিজ্ঞাপন

এই প্রথম রমজান মাসে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। একটি মানবাধিকার গোষ্ঠী সোমবার (৩ এপ্রিল) বলেছে, গত ১৪ বছরের মধ্যে এই প্রথম রমজানে কারো মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি।

সৌদি প্রেস এজেন্সি জানায়, রমজানের পঞ্চম দিন অর্থাৎ গত ২৮ মার্চ সৌদি আরবের মদিনায় এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বিজ্ঞাপন

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তি সৌদি আরবেরই নাগরিক। এক ব্যক্তিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। দণ্ডিত ব্যক্তি একজনকে ছুরিকাঘাতের পর তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলো।

বিজ্ঞাপন

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইএসওএইচআর বলেছে, ২০০৯ সালের পর এই প্রথম দেশটিতে পবিত্র রমজান মাসে মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা হলো।

বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর একটি সৌদি আরব।

বিজ্ঞাপন

ইএসওএইচআর জানায়, সবশেষ ঘটনা নিয়ে চলতি বছর সৌদি আরবে মোট ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর হলো।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD