Logo

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই, ২০২৬, ২২:২১
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
ছবি: সংগৃহীত

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিনের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তার পদত্যাগের পর দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে প্রহ্লাদ যোশীকে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মধ্যে শনিবার (২৫ জুলাই) পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। এরপরই নতুন দায়িত্ব বণ্টনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয় এক বিবৃতিতে জানায়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাষ্ট্রপতি কার্যালয় এদিন সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে প্রহ্লাদ জোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রহ্লাদ জোশী বর্তমানে দেশটির খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। নতুন দায়িত্ব পাওয়ার ফলে তিনি এখন একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ধর্মেন্দ্র প্রধান দিল্লির যন্তর-মন্তরে চলমান প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের ৩৫তম দিনে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি বলেন, পরিস্থিতির সুযোগ নিয়ে যেন কোনো দেশবিরোধী শক্তি লাভবান হতে না পারে, সে বিষয়টি বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি লিখেছেন, চার দশকের বেশি সময় ধরে আমি শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা সংস্কারের জন্য কাজ করেছি। আমি সবসময় বিশ্বাস করি, একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও দূরদর্শী শিক্ষা ব্যবস্থা একটি শক্তিশালী জাতির ভিত্তি তৈরি করে।

বিজ্ঞাপন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিল ককরোচ জনতা পার্টির (সিজেপি) অন্যতম প্রধান দাবি। সংগঠনটির নেতৃত্বে থাকা অভিজিৎ দিপকে ‘নিট’ প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনের ডাক দেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় সরকারের ওপর চাপ বাড়তে থাকলে শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রীর পদ ছাড়েন ধর্মেন্দ্র প্রধান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD