Logo

ভারতে ৬৫০ বছরের পুরোনো মসজিদে ‘শিবলিঙ্গ’ স্থাপনের ঘোষণা!

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই, ২০২৬, ২১:১৭
ভারতে ৬৫০ বছরের পুরোনো মসজিদে ‘শিবলিঙ্গ’ স্থাপনের ঘোষণা!
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে প্রায় ৬৫০ বছর পুরোনো ঐতিহাসিক একটি মসজিদকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। হিন্দু ডানপন্থি সংগঠন ‘আদিনাথ পুরাতন শিব মন্দির’ দাবি করেছে,। এরই মধ্যে সংগঠনটির পক্ষ থেকে মসজিদের পাশে পূজা-অর্চনা শুরু করে দিয়েছে তারা।

বিজ্ঞাপন

শুধু তাই নয়, আগামী সোমবার (২৭ জুলাই) মসজিদটির বাইরে একটি বড় শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা দিয়েছে বিজেপি নেতা সমীক ভট্টাচার্যের নেতৃত্বাধীন ওই সংগঠন।

শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে বিজেপির রাজ্যসভার সদস্য ও বর্তমান রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বিষয়টি সংসদে উত্থাপন করেন।

বিজ্ঞাপন

ওই সময় তিনি বলেন, বাংলার সুলতান সিকান্দার শাহ ১৩৭৩ সালে আদিনা মসজিদ নির্মাণ করেন। আগে থেকেই সেখানে থাকা হিন্দু ও বৌদ্ধ স্থাপনার উপকরণ ব্যবহার করে ওই মসজিদটি নির্মিত হয়েছিল। স্থানীয় জনশ্রুতি ও ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, ওই স্থানে আগে শিব ও বিষ্ণুর উদ্দেশে নির্মিত আদিনাথ মন্দির ছিল। এছাড়া, মসজিদের ভেতরে থাকা হিন্দু প্রতীক ও স্থাপত্যও এই দাবিকে সমর্থন করে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

হিন্দু ডানপন্থি সংগঠন ‘আদিনাথ পুরাতন শিব মন্দির’-এর দাবি, ঐতিহাসিক ওই মসজিদটিতে একটি শিবলিঙ্গ ছাড়াও বহু হিন্দু ও বৌদ্ধ প্রতীক রয়েছে। এ বিষয়ে এএসআইয়ের প্রতিবেদন চেয়ে শিগগিরই কলকাতা হাইকোর্টে আবেদন করার কথাও জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

অন্যদিকে, ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই-এম) রাজ্য সম্পাদক ও পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বিষয়টিকে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন। তার অভিযোগ, বিজেপি বা আরএসএস যখনই সুযোগ পায়, তখনই তারা ধর্মীয় ইস্যুকে সামনে নিয়ে আসে। প্রথমে ধর্মীয় কার্যক্রম শুরু করা হয়, এরপর ধীরে ধীরে সংঘাত ও বিভাজনের পরিবেশ তৈরি করা হয়। তার মতে, আদিনা মসজিদকে ঘিরে সাম্প্রতিক ঘটনাও সেই ধারাবাহিকতারই সর্বশেষ উদাহরণ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD