ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানায় দলটি।
বিজ্ঞাপন
শনিবার (২৫ জুলাই) সরকারি প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। সরকারের প্রতিনিধি ও সিজেপির নেতাদের আলোচনার পর উভয় পক্ষ এ বিষয়ে সম্মত হয়।
সরকারের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর সিজেপির প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান। যৌথ সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এবং সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সিজেপি জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি সরকার তাদের অন্য দাবিগুলোও মেনে নিয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা পুলিশ মামলা তুলে নেওয়া, ভবিষ্যতে তাদের হয়রানি না করা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মঘাতী শিক্ষার্থীদের পরিবারকে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া।
দলটির নেতারা জানান, টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ। সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের আশ্বাস ও সিদ্ধান্ত পাওয়ার পর আন্দোলন চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই বলে তারা মনে করছেন।
সিজেপি সব আন্দোলনকারীকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভস্থল ত্যাগ করে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সরকার যেন ঘোষিত প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করে, সে বিষয়েও নজর রাখার কথা জানিয়েছে দলটি।
বিজ্ঞাপন
সূত্র: এনডিটিভি।








