Logo

ঘোষণা ছাড়াই হঠাৎ সফরে ইউক্রেনে ট্রুডো

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুন, ২০২৩, ০৬:১৮
ঘোষণা ছাড়াই হঠাৎ সফরে ইউক্রেনে ট্রুডো
ছবি: সংগৃহীত

এসময় যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া সামরিকযানের একটি প্রদর্শনীও ঘুরে দেখেন ট্রুডো।

বিজ্ঞাপন

পূর্ব ঘোষণা ছাড়াই ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে হঠাৎ করেই কিয়েভ সফর করতে গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি রাশিয়ার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা ইউক্রেনীয় সেনাদের সাথে সাক্ষাৎ করেছেন।

শনিবার (১০ জুন) বিকেলের দিকে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন তিনি।

বিজ্ঞাপন

এসময় যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া সামরিকযানের একটি প্রদর্শনীও ঘুরে দেখেন ট্রুডো। 

বিজ্ঞাপন

কানাডায় সামরিক প্রশিক্ষণ নেওয়া একদল ইউক্রেনীয় সেনা এই সফরে ট্রুডোর সঙ্গে ছিলেন। তারা কানাডায় এলিট শুটিং, সমর প্রকৌশল বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 ইউক্রেনের ৩৬ হাজারের বেশি সেনাদের সামরিক প্রশিক্ষণ নিয়েছে কানাডা । এছাড়াও রুশ আগ্রাসনের পাল্টা পদক্ষে হিসেবে দিয়েছে অনেকগুলো নিষেধাজ্ঞা। সূত্র: এএফপি

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD