ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’: গুজরাটে রেড অ্যালার্ট

এর প্রভাবে ভারতে কমপক্ষে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
স্থলভাগের আরও কাছাকাছি এসে পৌঁছালো অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়। এটি বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় ভারত-পাকিস্তানের উপকূলে আঘাত হানার ছিল কিন্তু এরই মধ্যে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে সংশ্লিষ্ট এলাকাগুলোতে। উত্তাল হয়ে উঠেছে সাগর।
এর প্রভাবে ভারতে কমপক্ষে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ অবস্থায় গুজরাটের দুটি উপকূলীয় জেলায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি)।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এক প্রতিবদেনে বলা হয়েছে, ঝড়টি বর্তমানে ভারতের জাখাউ বন্দর থেকে ২৮০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং দেবভূমি দ্বারকা থেকে ২৯০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এটি ভারতের গুজরাট ও পাকিস্তানের করাচি উপকূলে তীব্র শক্তিতে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ চলতি মাসে আঘাত হানতে পারে
বিজ্ঞাপন
ঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় গুজরাটের উপকূলীয় এলাকাগুলো থেকে কমপক্ষে ৩৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। সম্ভাব্য ঝড় আক্রান্ত এলাকাগুলো দিয়ে যাতায়াতকারী কমপক্ষে ৯৫টি ট্রেনের সূচি স্থগিত করা হয়েছে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








