Logo

আসামে শিশু নির্যাতন: প্রাক্তন মন্ত্রীকে হাজতে ও স্ত্রীকে পুলিশি হেফাজতে

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জুন, ২০২৩, ২২:২৭
আসামে শিশু নির্যাতন: প্রাক্তন মন্ত্রীকে হাজতে ও স্ত্রীকে পুলিশি হেফাজতে
ছবি: সংগৃহীত

প্রাক্তন মন্ত্রীর স্ত্রী তাঁর সামনে শিশুকে শারীরিকভাবে নির্যাতন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ‍্যমে ভাইরাল হয়েছে। শিশু নির্যাতনকারীদের গ্রেফতারের জন‍্য আসামরাজ‍্য জুড়ে দাবি উঠেছিল।

বিজ্ঞাপন

ভারতের আসামরাজ‍্যে শিশু নির্যাতনের অভিযোগে শুক্রবার (২৩ জুন) প্রাক্তন মন্ত্রী ও তাঁর স্ত্রীকে হোজাই পুলিশ সুপার গ্রেফতার করেছেন। 

শনিবার (২৪ জুন) সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার জানিয়েছেন, প্রাক্তন মন্ত্রী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে হোজাই পুলিশ। আদালতে তোলা হবে ২ জনকে। 

বিজ্ঞাপন

তাদের বিরুদ্ধে ৩০০/ ২৩ নং মামলা দায়ের করা হয়েছে। প্রাক্তন মন্ত্রী ও তাঁর স্ত্রী ফারহানা বেগমের ২ দিনের হেফাজত চেয়েছে পুলিশ  তবে ফারহানা বেগমকে ২ দিনের পুলিশ হেফাজতে নিলেও এবং প্রাক্তন মন্ত্রী আব্দুল রৌফ চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রাক্তন মন্ত্রীর স্ত্রী তাঁর সামনে শিশুকে শারীরিকভাবে নির্যাতন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ‍্যমে ভাইরাল হয়েছে। শিশু নির্যাতনকারীদের গ্রেফতারের জন‍্য আসামরাজ‍্য জুড়ে দাবি উঠেছিল।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD