বিয়েবাড়ি থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ৭

মধ্যরাতে রাজ্যের প্রকাশম জেলার দারসিতে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ভারতের অন্ধ্রপ্রদেশে বিয়েবাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে ৭ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আরও আহত হয়েছেন ২৯ জন।
সোমবার (১০ জুলাই) মধ্যরাতে রাজ্যের প্রকাশম জেলার দারসিতে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পোডিলি থেকে কাকিনাড়া যাচ্ছিল বরযাত্রীবাহী একটি বাস। দারসির কাছে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গেলে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এরপর রাস্তার পাশের গার্ডওয়ালে ধাক্কা লেগে খালে পড়ে যায়।
বিজ্ঞাপন
দারসির এসআই রামকৃষ্ণ জানান, দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। আহতদের দারসি ও ওঙ্গোলে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, কাকিনাড়াতে একটি বিয়েবাড়িতে যাওয়ার জন্য ওই বাসটি ভাড়া করা হয়েছিল।
জেবি/এসবি








