Logo

এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল, ২০২৬, ১৬:০৭
এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছে ইরানের প্রধান তেল ক্রেতা চীন। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলাপকালে এ আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বিজ্ঞাপন

ফোনালাপে ওয়াং ই বলেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে যেমন সম্মান করতে হবে, তেমনি এই জলপথ দিয়ে আন্তর্জাতিক নৌযান চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল অবস্থায় পৌঁছেছে। সংঘাত ও শান্তির মধ্যবর্তী এই পর্যায় থেকে উত্তরণের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রাখাই সবচেয়ে বাস্তবসম্মত পথ হতে পারে।

বিজ্ঞাপন

চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখা এবং আলোচনায় ফেরার উদ্যোগকে বেইজিং পূর্ণ সমর্থন জানায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি এ বিষয়ে কী প্রতিক্রিয়া জানিয়েছেন, তা উল্লেখ করা হয়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরান বিশ্বের বহু দেশের কাছে সরাসরি তেল বিক্রি করতে পারে না। এই পরিস্থিতিতে চীন দেশটির সবচেয়ে বড় তেল ক্রেতা হিসেবে রয়েছে এবং ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৮০ শতাংশই কিনে থাকে চীন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD